20.7 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে মাস্ক পড়লে ফুলেল শুভেচ্ছা-না পড়লে জরিমানা

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। পৌর শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে চলাচলরত মানুষ যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। যারা মাস্ক পড়ে চলাচল করছে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং যারা মাস্ক ব্যাবহার করছেনা তাদের জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুন মুন জাহান লিজার নেতৃত্বে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট অভিযানে অংশ নেন।
 
এসময় অভিযানে বিভিন্ন দন্ডবিধির আইনে ৮ টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে শেরপুর আবেদিন হাসপাতালের একজন কর্মচারী অবৈধ পন্থায় বিভিন্ন কোম্পানীর ওষুধ সরবারহের সময় হাতেনাতে ধরাপড়ে পড়ে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article