19.3 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে বাজার তদারকি অভিযানে ব্যবসায়ীর জরিমানা

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। রবিবার বেলা ১২টায় পৌর বাজারে বিভিন্ন দোকানে এই মনিটরিং কার্যক্রম পরিচলনা করেন তিনি।

এসময় নানা অনিয়মের সাথে জড়িত থাকায় ৫ টি দোকানে মোট ১৩,০০০ টাকা জরিমানা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বেশী রাখলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে, অসাধু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবেনা। সেই সাথে করোনা বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা নাছরিন প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article