16 C
Munich
Monday, May 25, 2026

শোলমারী ইউনিয়ন বাসী সহজেই সরকারি ভূমি সেবা পাচ্ছে

Must read

রাজিবপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন ভূমি অফিসকে দালাল মুক্ত এবং সাধারণ মানুষ যাতে সহজেই সরকারের ভূমি সেবা পায় সে লক্ষ্য ও উদ্দশ্যে নিয়ে কাজ করছেন ইউনিয়ন  সহকারি ভুমি কর্মকর্তা মাে. রুহুল্লাহ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যােগদানের পর থেকে ওই কর্মকর্তা প্রথম দালাল মুক্ত করেন। এরপর ইউনিয়নবাসি ভূমিসেবা পেতে যাতে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করেন ওই কর্মকর্তা। এখন সাধারণ মানুষ সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে জমির খাজনা ও খারিজ করতে পাচ্ছে। সরজমিনে সাধারণ মানুষর সঙ্গে কথা বলে ওইসব তথ্য জানা গেছে।শৌলমারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আব্দুল কাদের নামের একজন বলেন, ‘বর্তমান তহশিলদার কােনা ঘুষ বাণিজ্যতে নেই। এলাকার সাধারণ মানুষ এখন জমির খাজনা খারিজ করতে হয়রানি হচ্ছে না। কেননা খাজনা খারিজ করতে কােনা দালালের মাধ্যমে গেলে সেটা আর হয় না।’ বড়াইকাদি বাজারের ব্যবসায়ি আব্দুল মজিদ জানান, আগে আমরা খাজনা খারিজ করতে দালাল ছাড়া কাজ করতে পারি নাই।  এখন কােনাে দালাল ধরতে হয় না। তহশিলদারের কাছে গিয়ে সহজেই কাজ করতে পারছি।শৌলমারী ইউনিয়ন  সহকারি ভুমি কর্মকর্তা মাে. রুহুল্লাহ বলেন,  আমি সততা আর নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে চাকরি করছি। সরকারের ই-নামজারির সিস্টেম পরিচালনায় জেলার মধ্যে আমি শ্রেষ্ঠ হয়ে পুরুস্কার পেয়েছি। আমি এখানে আসার পর দালালদের ব্যবসা বন্ধ হয়ে যায়। এর ফলে ওই দালালরা আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article