15.1 C
Munich
Monday, May 18, 2026

জুতার ভিতর ইয়াবা!

Must read

স্টাফ রিপোর্টারঃ অভিনব কায়দায় জুতার ভিতর মাদক বহনকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় জুতার তলি বা সোল্ডার থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার), পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদ ও এসআই নাজিম উদ্দিন নেতৃত্বে মাদক বিরোধী অভিযানকালে ২৭ জুন বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগীয় শহরের দিঘারকান্দা থেকে মাদক ব্যবসায়ী হাবিবুল ইসলাম ওরফে আসিফকে গ্রেফতার করে।এসময় তার হেফাজত থেকে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক প্রবাহ চিত্র অবলম্বন করে দিঘারকান্দা বাইপাস মোড় সংলগ্ন মক্কা হোটেলের সামনে পাকা রাস্তার পার্শ্বে থেকে মহিলা মাদক ব্যবসায়ী নাসরিন আক্তার ও চায়না বেগমকে গ্রেফতার করে।

এ সময় তাদের পরিহিত জুতার শোকতলি বা সোল্ডারের ভিতর থেকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের একাধিক বিভাগের মতে এই অভিনব কৌশলে মাদক বহন পাচার ও ব্যবসা ময়মনসিংহ অঞ্চলে এই প্রথম।

ওসি শাহ কামাল আরো জানান, আগে থেকে খবর পাই জুতার শোকতলির ভিতরে ইয়াবা ডুকিয়ে একটি চক্র ময়মনসিংহে ইয়াবা আমদানি করছে। এচক্রের আরো সদস্য রয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article