17.3 C
Munich
Monday, May 18, 2026

শফিউল বারী বাবু’র আত্বার মাগফেরাত কামনায় বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

Must read

মাসুদ উল হাসান ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য প্রয়াত শফিউল বারী বাবু’র আত্বার মাগফেরাত কামনায় শোক সভা-মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বকশীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি,সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুজ্জামান মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহিদুল হক দুলাল। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বাবুল,পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল সাফী লিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ,বিএনপি নেতা এস এম ফারুক,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম মেজর, স্বেচ্ছাসেবক দলের নেতা নুর ইসলাম জীবন,বিজন শর্মা কাকন,বেলাল হোসাইন,সুমন মিয়া,মাহবুব মিয়া ও রেজাউলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোকসভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য প্রয়াত শফিউল বারী বাবু’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সৃতি কথা স্বরণ করে উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুজ্জামান মতিন বলেন,শফিউল বারী বাবু ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিক্ষীত সৈনিক। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যান্ত আস্থাভাজন ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন আদর্শবান দেশ প্রেমিক রাজনীতিবিদকে হারিয়েছি। মহান সৃষ্টিকর্তা তাকে বেহেস্ত নসীব করুন এই কামনা করছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article