রাইসুল ইসলাম ফুল।। রাজিবপুর, রৌমারী ও চিলমারীর গণমানুষের নেতা ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মোঃ জাকির হোসেন এমপি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ২৮ কুড়িগ্রাম ৪ আসন ও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন করোনাভাইরাস প্রাদুর্ভাব কাটতে না কাটতেই তৃতীয় ধাপের বন্যায় চরম দুর্ভোগের মধ্যে পরেছে রাজিবপুর, রৌমারী, চিলমারী, কুড়িগ্রামসহ দেশবাসী। তারপরও পবিত্র ঈদুল আযহার কোরবানির মাধ্যমে মানুষের মাঝে নিয়ে এসেছে এক অনাবিল আনন্দ। এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে দল-মতের ঊর্ধ্বে উঠে রাজিবপুর, রৌমারী ও চিলমারী এলাকাবাসীর সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দেশের সর্বস্তরের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। প্রতিবেদক এর সাথে তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন দেশের এই মহাদুর্যোগ চিকিৎসক,সাংবাদিক, পুলিশের বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানান।তিনি আরো বলেন এই ঈদে সকলে ঘরে থাকি এবং মাস্ক ব্যবহার করি,
করোনা থেকে মুক্ত থাকি এবং এই আঁধার কিছুদিনের মধ্যেই কেটে যাবে ইনশাল্লাহ। এই দুর্যোগ মোকাবেলায় সরকারিভাবে যতোটুকু সহযোগিতা করা হচ্ছে, তার পাশাপাশি আমিও ব্যক্তিগতভাবে সমার্থ বুঝে করোনা পরিস্থিতিতে অসহায়, দরিদ্র, বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের মাঝে সহযোগিতা করে আসছি। তাই আপনারা যারা এলাকার বিত্তবান ও ধনী ব্যক্তি আছেন, তারা যার যার মত সামর্থ্য বুঝে বন্যা দুর্গত ও পানিবন্দি মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান করেন।


