রাইসুল ইসলাম ফুল।। রাজিবপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য কৃষকদের নামের তালিকা তৈরির লটারি অনষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২ ঘটিকায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার নবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ শাহাদাত ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল, রাজাপুর উপজেলা যুবলীগের সভাপতি আজিবর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান তারেক, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর ধান চাষী।
এ সময় সরকারি নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের লক্ষ্যে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা ভর্তুকি কার্ড থেকে লটারির মাধ্যমে বাছাই করে চূড়ান্তভাবে নামের তালিকা ঘোষণা করা হয়। উল্লেখ থাকে যে প্রতি জন কৃষক কমপক্ষে ৬০০ কেজি করে ধান রাজিবপুর উপজেলা খাদ্যগুদামে বিক্রয় করতে পারবে।


