29.2 C
Munich
Monday, May 25, 2026

রাজিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইদের হামলায় মারাত্মক আহত-১

Must read

রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি।। রাজিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে লাঠিসোটা দিয়ে পিটিয়ে একজনকে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্ত ভাইয়েরা। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল পাঁচ ঘটিকায়। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে উপজেলার শংকর মাধবপুর গ্রামের আবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম- ৪৫ বর্তমানে পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ থানার ডাংধরা ইউনিয়নের বিন্দুর চর গ্রামে বসবাস করছেন।

ঘটনার দিন তার জমির ফসল কেটে নেওয়ার খবর পেয়ে শংকর মাধবপুর ঘটনাস্থলে গেলে মাধবপুরে বসবাসরত সাইফুল ইসলামের সহোদর তিন ভাই শফিকুল ৪০,শহিদুল ৩৬, বাবু ৩১ সহ সাত-আট জনের একটি সংঘবদ্ধ দল তার উপর হামলা চালিয়ে লাঠিসোটা দিয়ে বেদম মারপিট করে। একপর্যায়ে তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে চলে যায়। পরে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাকে অচেতন অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে কর্মরত ডাঃ নাজমুল হোসেন সাংবাদিকদের বলেন আহত রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসার  জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article