জামালপুরের বকশীগঞ্জ ফনিক্স মিয়া (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিজ ঘরের মধ্যে ওই যুবক আত্মহত্যা করেন। সে বকশীগঞ্জ পৌরশহরের বাসস্ট্যান্ড মোড় এলাকার ফরিদ মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার দুপুর ১২ টার দিকে ফরিদ মিয়ার নিজ ঘরে ছেলে ফনিক্সের গলায় উড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দেখে উদ্ধার করেন। সুরতহালে আত্মহত্যা ও পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় পরিবারকে বুঝিয়ে দেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছেন তা জানা যায় নি।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, দেখে মনে হয়েছে ছেলেটি আত্মহত্যা করেছে। পরিবারের কোন আপত্তি না থাকায় লাশটি দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।


