16 C
Munich
Monday, May 25, 2026

ঢাকা মহানগর উত্তর আওয়ামী নবীন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সম্রাট

Must read

মাসুদ উল হাসান ॥ বাংলাদেশ আওয়ামী নবীন লীগ ঢাকা মহানগর উত্তর শাখার ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বকশীগঞ্জের কৃতি সন্তান এস.এম সম্রাট। গত শুক্রবার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুর রহমান সুইট ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাকিল।
জানা যায়,বকশীগঞ্জ উপজেলার সারমারা এলাকায় এক সম্ভান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন এস.এম সম্রাট । তার পিতার নাম এস এম আবদুল খালেক। ঢাকা ট্রমা মেডিকেল কলেজে মেধাবী শিক্ষার্থী এস.এম সম্রাট রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি বাংলাদেশ ছাত্রকল্যান ফেডারেশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক,উৎস্বর্গ ফাউন্ডেশন বাংলাদেশ জামালপুর জেলা শাখার আহবায়ক,যুগ্ম সাধারণ সম্পাদক বকশীগঞ্জ সচেতন নাগরিক ঐক্য ও বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এস.এম সম্রাট বলেন,সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। বকশীগঞ্জ উপজেলাবাসীর কাছে দোয়া চাই।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article