13.5 C
Munich
Monday, May 25, 2026

বকশীগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন

Must read

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর হাতে স্বামী মেহের আলী (৫০) খুন হয়েছে। এ ঘটনায় স্ত্রী সুলতানা বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালবার্তী নিজ বাড়ীতেই এ ঘটনা ঘটে।

সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু জানান,পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর বাক বিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে স্বামী মেহের আলীকে আঘাত করে স্ত্রী সুলতানা বেগম। পরে মাটিতে পড়ে গেলে গলা টিপে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয় মেহের আলীকে ।

পরে স্থানীয়রা স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে সুলতনাকে আটক ও মৃতদেহ উদ্ধার করে থানায় আনে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আগামীকাল মৃতদেহ জামালপুরে মর্গে প্রেরণ করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article