মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সহায়তা ও মাস্ক দিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
সোমবার সকাল থেকে বকশীগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে পৌর এলাকার আট শত পরিবার ও হিজড়াদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি করে চাউল ও প্রত্যেককে বিশেষ কাপড় দিয়ে তৈরী একটি করে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন,কাউন্সিলর হাসিবুর রহমান বাবুল,মোঃ হারুনুর রশিদ,মোঃ আক্তার হোসেন,মোঃ আব্দুল্লাহ,মহিলা কাউন্সিলর রহিমা বেগম,বেবী বেগম,বিউটি বেগম,এসআই মোঃ আকিকুল,তারিফ সিদ্দিকী প্রমূখ।
মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,করোনার এই মহামারিতে এটা আপনাদের অধিকার। এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তিনি আরও বলেন এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি হয়নি। এই রোগের আক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা। সামাজিক দূরত্ব রক্ষা করা, নিয়মিত হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া-এসব পরামর্শ মানতে হবে। আমাদেরকে নিজের স্বার্থেই সচেতনতা অবলম্বন করতে হবে।


