26.6 C
Munich
Monday, May 25, 2026

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মেয়র নজরুল ইসলামের শোক

Must read

মতিন রহমান।। জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,১৪ দলের সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

শোক বার্তায় বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল আন্দোলনের বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে জাতি আজ সত্যিকারের নিবেদিত প্রাণ রাজনীতিবিদ হারাল,যা সহজে পূরণ হবার নয়। তিনি আরও বলেন, মোহাম্মদ নাসিমের পিতা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে মোহাম্মদ নাসিম রাজনীতিসহ বিভিন্নক্ষেত্রে যে অসামান্য অবদান রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article