মাসুদ উল হাসান ॥ ফখরুজ্জামান মতিন এক মানবতার নাম। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। স্বচ্ছ ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ ফখরুজ্জামান মতিন একজন সদা হাস্যজ্জল আদর্শবান মানুষ। এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ফখরুজ্জামান মতিন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছেও বেশ জনপ্রিয়। তিনি বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। যেকোন প্রাকৃতিক দূর্যোগে সব সময় অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান তিনি। এরই ধারাবাহিকতায় করোনা নামক এই দূর্যোগেও বকশীগঞ্জে কর্মহীন অসহায়দের পাশে দাড়িয়েছেন তিনি। সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দরিদ্রদের পাশে থাকার ঘোষনা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌরশহরের ভাটিয়াপাড়া এলাকায় অসহায় শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন তিনি। ফখরুজ্জামান মতিনের নিজস্ব অর্থায়নে মাসব্যাপী চলবে এই সহায়তা কার্যক্রম। পর্যায়ক্রমে পৌর শহরের প্রতিটি এলাকার অস্বচ্ছল পরিবারে নগদ অর্থ প্রদান করা হবে। এই দূর্যোগে এক হাজার পরিবার পাবেন তার সহায়তা। ফখরুজ্জামান মতিনের সহায়তা পেয়ে খুশি ভাটিয়াপাড়া এলাকার মানুষ। নগদ অর্থ বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন মনির,পৌর কৃষকদলের প্রস্তাবিত সভাপতি আমিনুল ইসলাম,বিএনপি নেতা ইসহাক ও নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন বলেন,আমি সব সময় এলাকার মানুষের পাশে আছি। প্রতিদিনই কোন না কোনভাবে মানুষের সেবা করে যাচ্ছি। সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। করোনা ভাইরাস সারাবিশে^ এক আতঙ্কের নাম। এই দূর্যোগে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ বেশি বিপাকে পড়েছে। তাই এই দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে না দাড়িয়ে ঘরে বসে থাকার সূযোগ নেই। আজ শতাধিক পরিবারের মাঝে সহায়তা করেছি। এই সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে। মাসব্যাপী চলবে এই সহায়তা কার্যক্রম। সেই সাথে এই দূর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বকশীগঞ্জে কর্মহীনদের মাঝে বিএনপি নেতা মতিনের নগদ অর্থ প্রদান


