15.1 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জের জনগণের প্রতি ওসি শফিকুল ইসলাম সম্রাটের খোলা চিঠি

Must read

প্রানঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় বকশীগঞ্জ উপজেলাবাসীর প্রতি খোলা চিঠি দিয়েছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট। বুধবার বকশীগঞ্জ থানা ওসি ফেসবুক ওয়ালে এই খোলা চিঠি পোষ্ট করেন। পাঠকদের জন্য নিম্নে খোলা চিঠিটি হুবুহু তোলে ধরা হলো।

প্রিয় বকসীগঞ্জবাসী, আসসালামুয়ালাইকুম। বর্তমান সারা বিশ্বে করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। বিশ্বের বড় বড় পরাশক্তিরা সামান্য এই ভাইরাসের কারনে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছে। আমাদের সুজলা সুফলা এই বাংলাদেশেও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং দিন দিন এর বিস্তার লাভ করছে। আপনাদের প্রত্যেকেরই নিজের ভাল-মন্দ সম্পর্কে নিজস্ব ধারণা রয়েছে এবং অবশ্যই সে ভালকে অনুসরণ করার এবং খারাপের সাথে লড়াই করার সামর্থ্য রয়েছে। আপনারা মানুষের জন্য যা ভাল এবং কল্যানকর বলে মনে করেন সেই দিকে নিজেকে পরিচালিত করতে উৎসাহিত করুন এবং প্রসাশনকে সহযোগিতা করুন সরকারের নির্দেশনা মেনে চলুন। নিজে ঘরে থাকুন এবং অন্যকেও ঘরে থাকতে উৎসাহিত ও অনুপ্রাণিত করুন। অপ্রয়োজনীয় বাড়ীর বাইরে থাকা হইতে নিজেকে বিরত রাখুন। আপনাদের সহযোগিতা ছাড়া এই করোনা ভাইরাসের মোকাবেলা দুঃসাধ্য। আপনার এই সহযোগিতাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

অনুরোধক্রমে
শফিকুল ইসলাম সম্রাট
অফিসার ইনচার্জ
বকশীগঞ্জ থানা, জামালপুর।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article