Sunday, July 26, 2026

বকশীগঞ্জে চিকিৎসক-পুলিশ-সাংবাদিকদের পাশে দাড়াঁলো আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্স

Must read

মাসুদ উল হাসান॥করোনা নামক এই মহামারীতে বকশীগঞ্জে চিকিৎসক,পুলিশ ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে এসেছে আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের কর্ণধার আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি। তার নিজস্ব অর্থায়নে সুরক্ষা সামগ্রী হিসেবে চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও ক্যাপ প্রদান করা হয়।
আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ উল হাসানের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের কর্ণধার আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি জানান,সারা বিশ্বে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। এই দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসক ও পুলিশ প্রশাসন কাজ করছে। তাদের সাথে মাঠে রয়েছেন সাংবাদিকরা। তাই আমার কাছে মনে হয়েছে যারা আমাদের নিরাপত্তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে তাদের সুরক্ষার জন্য কিছু করা প্রয়োজন। কারন তারা নিরাপদে থাকলেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। তাই আমার ক্ষুদ্র চিন্তা থেকেই এই সামান্য প্রচেষ্টা। সুরক্ষা সামগ্রী তাদের হাতে তুলে দিতে পেরে সত্যিই আমি আনন্দিত। প্রয়োজনে এই সহযোগীতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন বলেন, চিকিৎসক,পুলিশ ও সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। সাংবাদিকদের পাশে থাকার জন্য আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের কর্ণধার আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনির সফলতা কামনা করছি। সেই সাথে প্রয়োজনে সব সময় অসহায় মানুষের পাশে থাকবে ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সে এমনটাই প্রত্যাশা করছি।

এই বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন,করোনা ভাইরাস এক ভয়াবহ দূর্যোগ। এই দূর্যোগকালীন সময়ে সবাই এক হয়ে কাজ করতে হবে। আমরা যারা মাঠে আছি বিশেষ করে স্থানীয় প্রশাসন,চিকিৎসক,পুলিশ ও সাংবাদিকরা সবাই ঝুকিঁ নিয়েই মাঠে কাজ করছি। আমাদের নিয়ে আলাদা করে ভাবার জন্য আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের কর্ণধার আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি প্রশংসার দাবিদার।

এই প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী জানান,এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনষ্টিক কমপ্লেক্সের কর্ণধার আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনিকে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article