17.6 C
Munich
Tuesday, June 16, 2026

 ১০ম বর্ষে পদার্পণ করলো এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ

Must read

রাশেদ সরকারঃ হাটি-হাটি পা-পা করে এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ আজ ১০ম বর্ষে পদার্পণ। দীর্ঘ নয় বছর পূর্বে ১৪ই মার্চ ২০১১ সালে এস. আর পার্সেল সার্ভিস লিঃ তার শুভযাত্রা শুরু করে। যার শুভ উদ্বোধন করেছিলেন, এস. আর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ ।

উদ্বোধন সময়ে তিনি বলেছিলেন, এস.আর পার্সেল সার্ভিসেস লিমিটেড হবে সারাদেশে জরুরী ডকুমেন্ট ও মালামাল পরিবহনের নিরাপদ আস্থার প্রতীক । তার সেই ভবিষ্যৎ বাণী এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এর পরিবার হৃদয়ে ধারন করে গ্রাহক সেবার মান দ্রুত উন্নতিসাধন করে আজ ১০ম বর্ষে পদার্পণ করেছে।

এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ সারাদেশ ব্যাপী ৭৪টি শাখা অফিসের মাধ্যমে নিরাপদ ও আস্থার প্রতীক হিসেবে দ্রুততার সহিত গ্রাহকদের পন্য প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছে। আর গ্রাহক তাদের পণ্য নিরাপদে ও বিশ্বস্ততার সহিত পেয়ে যাচ্ছে। এ ভাবেই দেশের প্রায় সমগ্র অঞ্চলে এস.আর পার্সেল সুনাম অক্ষুন্ন রাখছে।
গ্রাহক পর্যায়ে বিপুল চাহিদা বেড়ে যাওয়ায় খুব শীঘ্রই এস.আর পার্সেল সংযুক্ত হচ্ছে নদীমাতৃক বরিশালের সাথে রাজধানী ঢাকা ও ময়মনসিংহ সহ সমগ্র বাংলাদেশে।

এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ প্রতিষ্টানের শুভ জন্মদিনে এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ সিরাজ রব্বানী সকল শাখা স্বত্বাধিকারী, গ্রাহকবৃন্দ, শুভাকাঙ্খী ও ব্যবসায়ী মহল সহ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া তিনি এস.আর পার্সেল সার্ভিসেস লিঃ এর উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article