12 C
Munich
Sunday, May 17, 2026

বরগুনায় রিফাত হত্যার এক আসামি গ্রেফতার

Must read

বরগুনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিফাত শরীফ হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে এ হত্যা মামলার চার নম্বর আসামি চন্দনকে গ্রেফতার করা হয়।
বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন জানান, এ হত্যা মামলার এজাহারভূক্ত ৪ নম্বর আসামি চন্দনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, রিফাত হত্যা মামলার আসামিদের ধরতে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বরগুনার বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়।
এদিকে, রিফাত হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারী কলেজ রোডে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রিফাতের পিতা দুলাল শরীফ বাদি হয়ে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ১২ জন আসামির নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও অজ্ঞাত ছয় থেকে সাত জনকে আসামি করা হয়।
রিফাত হত্যা মামলার প্রধান আসামি অভিযুক্ত নয়ন এক সময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ২০১১ সালে বরগুনা জিলা স্কুল থেকে তারা এসএসসি পাস করেন। এরপর ২০১২ সালে প্রায় ১২ লাখ টাকার মাদকদ্রব্যসহ পুলিশের হাতে ধরা পড়ে নয়ন।
নয়নের বিরুদ্ধে বরগুনা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article