22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Must read

জামালপুরের বকশীগঞ্জে নতুন প্রজন্মকে শেকড়সন্ধানী ও অসাম্প্রদায়িক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে প্রতি বছরের ন্যায় পৌষের পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার আলীরপাড়ায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠন আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ ও গাজী পরিবারের উদ্যোগে কলেজ মাঠে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিঠা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) আ.স.ম. জামশেদ খোন্দকার। পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আলহাজ গাজী আমানুজ্জামান কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী গাজী মোঃ আমানুজ্জামান, বকশীগঞ্জ থানার ওসি মোঃ হজরত আলী,ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকী, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, দাতা সদস্য মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু প্রমুখ উপস্থিত ছিলেন।

পিঠা মেলায় ছিল নতুন চালের হরেক রকমের পিঠার সমাহার বিকালে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article