15.1 C
Munich
Sunday, May 17, 2026

জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করবে সার্ক বিশ্ববিদ্যালয় : ইউজিসি

Must read

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে সার্ক বিশ্ববিদ্যালয় (সাউথ এশিয়ান ইউনিভার্সিটি)।
১৪ জুন ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) ফিন্যানসিয়াল এক্সপার্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্তটি গৃহীত হয়।
আজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন ড.কবিতা এ শর্মার সভাপতিত্বে সার্কভূক্ত ৭ টি দেশের (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রিলঙ্কা, মালদ্বিপের) প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি ফিন্যানসিয়াল এক্সপার্ট কমিটির ২য় সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের বিষয়টি তুলে ধরেন। এ উপলক্ষ্যে সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও প্রস্তাব করেন।এতে সভায় অংশগ্রহণকারী সদস্যরা এ প্রস্তাবকে স্বাগত জানান এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
তিনি বলেন,দেশের বাইরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপনের বিষয়টি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হবে।এর মাধ্যমে মহান নেতা ও স¦াধীনতার স্থপতির জীবনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তার অবদান র্সাকভুক্ত দেশসমূহসহ বিশ্বের তরুণ প্রজন্ম জানতে পারবে।
পাশাপাশি,এ আয়োজন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পারস্পারিক সম্পকের্র উন্নয়ন ঘটবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য,সাউথ এশিয়ান ইউনিভার্সিটি সার্কভুক্ত ৮টি দেশের সমন্বয়ে গঠিত। ২০০৫ সালে প্রতিষ্ঠিত আন্তজার্তিক এ বিশ্ববিদ্যালয়টি ২০১০ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article