“মাদককে না বলুন” এই স্লোগান নিয়ে বকশীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই মানববন্ধনের আয়োজন করে। বকশীগঞ্জ পৌরসভার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে এন.এম হাইস্কুল ও বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদক বিরোধী বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। অন্যান্যের মধ্যে মাদক বিরোধী বক্তব্য রাখেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমীন,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা বেগম প্রমূখ।


