18 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

Must read

জামালপুরে বকশীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রৌমারী- ঢাকা মহাসড়কের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় এ দূঘটনা ঘটে।

সরোজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় , ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী রিযাদ-রিয়ান ফিটনেসহীন একটি গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকীদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নারী,পুরুষ,শিশু রয়েছে।

আহতদের সবাই রৌমারী উপজেলাবাসী। এলাকার মানুষ,পথযাত্রী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন । বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক এস আই শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article