Thursday, July 2, 2026

ভোলার ঘটনার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Must read

মতিন রহমান।। ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে পুলিশী কড়া নিরাপত্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান।

বকশীগঞ্জ উলামা পরিষদের ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ কর্মসূচি পালিত হয়েছে। নতুন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসষ্ট্যান্ড(বটতলা) মোড়ে গিয়ে শেষ হয়।

বকশীগঞ্জ উলামা পরিষদের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে পৌর শহরের নতুন বাস টার্মিনালের সামনে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ উল্লাহ, হাফেজ মাওলানা সাইফুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মমিনুল ইসলাম,হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা মোঃ শাহজালাল,মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আঃ রশিদ প্রমুখ।

 

বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তৌহিদী জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আমরা রাজপথ ছাড়বো না এবং কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবো বলে ঘোষনা দেন।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ ও রাসূলকে (সা:) নিয়ে কটূক্তি করে এক হিন্দু ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের প্রতিবাদে রোববার মুসল্লিদের সমাবেশ উপলক্ষে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article