19.3 C
Munich
Monday, May 25, 2026

‘যৌনতার সঙ্গে আবেগ থাকা জরুরি’

Must read

নিজের ব্যক্তিগত চিন্তাধারা ও মতাদর্শ নিয়ে বরাবরই স্পষ্টবাদী বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। এর আগে বেশ কিছু সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গেছে এ অভিনেত্রীকে।  সম্প্রতি একটি সাক্ষাৎকারে যৌনতা নিয়ে কথা বলেন তিনি। ইলিয়ানা বলেন, ভালবাসার সঙ্গে শারীরিক সম্পর্কের কোনও সম্পর্ক নেই। আর তার  সেই মন্তব্যকে ঘিরেই ওঠে বিতর্কের ঝড়। সেই প্রসঙ্গেই এবার ব্যাখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী। ইলিয়ানা বলেন, আমার মনে হয়, আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। যৌনতাকে একটা স্বাভাবিক প্রবৃত্তি হিসাবে  নেওয়া উচিত। তবে যৌনতার সঙ্গে কিছুটা আবেগ থাকাটাও জরুরি।

ভালবাসা থাকলে যৌনতা খুবই স্বাভাবিক এবং সুন্দর। এছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা আলোচনা করেন ইলিয়ানা। এত জনপ্রিয় তারকা, আপনার পুরুষ অনুরাগীর সংখ্যাও তো নেহয়েত কম নয়? প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেসে তিনি জানান, পুরুষ অনুরাগীদের ফুল, শুভেচ্ছাবার্তা ইত্যাদি পেতে তার সব সময়েই ভাল লাগে। কিন্তু কোনও পুরুষের সঙ্গে কথোপকথন শুরু করতে গেলে তিনি বেশ লজ্জা পান বলে জানান। তিনি বলেন,  প্রেমের ক্ষেত্রে আমি বেশ লাজুক। চট করে কারও সঙ্গে গিয়ে কথা বলতে গেলে সব গুলিয়ে ফেলি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article