21.8 C
Munich
Monday, June 15, 2026

সোনাক্ষীকে নিয়ে অশ্লীল মন্তব্য

Must read

বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমারের কাছে জানতে চাওয়া হয়, তার কেমন নায়িকা পছন্দ ? এই প্রশ্নের উত্তর দিয়ে বিপাকে পড়েছেন নায়ক। রিতিমতো তাকে নিয়ে বইছে বিতর্কের ঝড়। প্রশ্নের উত্তর দিতে গিয়ে অশ্লীল ভাষা প্রয়োগের জন্য দর্শক-শ্রোতারা ভীষণ চটেছেন তার উপর।

কী এমন উত্তর দিয়ে ছিলেন অক্ষয় কুমার! জানা গেলো, এই নায়ক বলেছিলেন,‘চুপসানো আমের মতো রুগ্ন নয়, আমার পছন্দ মোটাসোটা নায়িকা।’

খিলাড়ি খ্যাত এই নায়ক মন্তব্যটি করেছেন সোনাক্ষী সিনহাকে নিয়ে। এমন অভিযোগ তুলে সবাই সমালোচনা করছেন অক্ষয় কুমারের। তার মুখ থেকে এমন ভাষা শুনতে হবে এমনটা আশা করেন না তার ভক্তরা।

২০১২ সালে একটি সাক্ষাৎকারে মন্তব্যটি করেছিলেন অক্ষয়। নতুন করে ভিডিওটি সামনে আসে। এরপরই সমালোচনা শুরু হয়। নেটিজেনদের মতে, শরীর নিয়ে কটূক্তি ও মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন অক্ষয় কুমার।

এই বিষয়ে মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা। তিনি বলেন, ‘ অক্ষই কুমারের মন্তব্যে যখন আমারই কোনও সমস্যা নেই, তখন বাকিদের এত সমস্যা হচ্ছে কেন? মজার ছলেই কথাটি বলেছেন তিনি। বিষয়টিকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article