18.9 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে বিদ্যুৎ না থাকলে মোবাইল নেটওয়ার্ক থাকে না ভোগান্তি চরমে

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ লোডশেডিং বা বিভিন্ন কারণে  বিদ্যুৎ না থাকলে উপজেলা ব্যাপী বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর নেটওয়ার্কে ডাউন হয়ে যায়। এতে  গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে বলে অভিযোগ করেছে বিভিন্ন কোম্পানীর গ্রাহকরা।

বিগত সময়ের তুলনায় গত কয়েক মাস যাবত বকশীগঞ্জে মোবাইল ফোন কোম্পানী গ্রামীণফোন, রবি-এয়ারটেল, বাংলালিংক, টেলিটক কোম্পানীর নেটওয়ার্কের কল আদান প্রদান এবং ডাটা (ইন্টারনেট) সার্ভিসে  এ রকম সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে।

আবার কোন কোন এলাকায় সব সময়ই দুর্বল নেটওয়ার্ক থাকলেও সংশ্লিষ্ট কোম্পানী উন্নত গ্রাহক সেবা দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন গ্রাহকরা।

বকশীগঞ্জের মোবাইল ফোনের গ্রাহকরা বর্তমানে প্রায় সময় কথার মাঝখানে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পুনঃসংযোগ পেলেও অপর প্রান্ত থেকে কথা না শোনা এবং শুধু শুধু বিল কেটে নেয়ার মতো সমস্যায় ভোগছেন বলে জানিয়েছেন। আবার ইন্টারনেটের ক্ষেত্রে  ৩জি চালু করে ২জি স্পীড ও পায় না। এতে করে গ্রাহকেদের ভোগান্তি এবং আর্থিক ক্ষতি হচ্ছে চরম। এ সমস্যাগুলো মুলত বিদ্যুঃ না থাকলে দেখা দেয় বেশি।

অবস্থা দেখে মনে হচ্ছে, বর্তমানে বকশীগঞ্জ উপজেলার মোবাইল নেটওয়ার্ক  বিদ্যুৎ থাকার ওপর  নির্ভর করছে। কোন কোন এলাকায় বিদ্যুৎ না থাকলে নুন্যতম নেটওয়ার্ক কাভারেজ খুঁজে পাওয়া ও দুষ্কর। তখন স্বাভাবিক ইনকামিং-আউটগোয়িং ব্যবস্থাতে পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে করে মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর সেবা বা  দৈনন্দিন প্রয়োজনীয় জরুরী কাজটুকু সারতে পারছে না গ্রাহকরা।

এ বিষয় কোম্পানিগুলোর  হেল্পলাইনে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায় না বলে গ্রাহকদের অভিযোগ।

FacebookTwitterEmail

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article