19.3 C
Munich
Monday, May 25, 2026

সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু তুরস্কের

Must read

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় তুরস্ক বাহিনী ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ায় বিমান বাহিনীর সহযোগিতায় এ স্থল অভিযান শুরু করা হয়।
প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বুধবার টুইটারে এ হামলা শুরুর ঘোষণা দেয়ার পরপরই সীমান্ত বরাবর কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান ও কামান হামলা চালানো হয়। এতে হাজার হাজার বেসামরিক নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমান ও কামান হামলার পর সন্ধ্যার দিকে এ সীমান্ত বরাবর স্থল অভিযান শুরু করা হয়।
এদিকে এ অভিযান শুরুর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের অর্থনীতি একেবারে ধ্বংসের হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি রোববার সীমান্ত থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর এ হামলা চালানো হবে বলেই মনে করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দার ঝড় ওঠে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার এ বিষয়ে জরুরি বৈঠকের কথা রয়েছে।
এদিকে আরব লীগ জানিয়েছে, তারা আগামী ১২ অক্টোবর কায়রোতে এ বিষয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে।
ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ (এসওএইচআর) জানায়, তুরস্কের অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর ১৬ সদস্য নিহত হয়েছে।
এসওএইচআর ও এসডিএফ তেল আবাদ নগরীর কাছে ব্যাপক সংর্ঘষের কথা জানিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটার বার্তায় জানায়, তাদের বাহিনী এ পর্যন্ত কুর্দি ‘সন্ত্রাসী গ্রুপের’ ১৮১ অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তুরস্কপন্থী সিরিয়ান মিলিট্যান্ট গ্রুপের মুখপাত্র এএফপি’কে বলেন, তেল আবাদে স্থল অভিযান শুরু হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম জানায়, বিশেষ বাহিনী ও সাঁজোয়া গাড়ি বহর সীমান্ত বরাবর বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article