চীফ রিপোর্টারঃ বুয়েট মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গতকাল সকাল ১১টা ৩০মিনিটে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদের সভাপতি মাহবুবুর রহমান রানা।
উক্ত মিছিলটি নগরীর গাংগিনার পাড়স্থ বিদ্যাময়ী এলাকার প্রধান সড়ক হতে নতুন বাজার দলীয় কার্যালয় অভিমুখে রওনা দিলে পথিমধ্যে পুলিশী বাধার মুখে মিছিলটি পুনরায় ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজের প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ পালন করে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদের সভাপতি মাহবুবুর রহমান রানা’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল।
এ সময় রাস্তা অবরোধ করে সমাবেশ করায় পুলিশ ধাওয়া দিলে সভাপতি রানাসহ ছাত্রদল নেতা-কর্মীরা আশ্রয় নেয় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের বাসভবনে । পরে সেখানেও পুলিশ হানা দিলে নেতা-কর্মীরা বিচ্ছিন্ন হয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় কয়েকজন নেতা-কর্মী সামান্য আহত হয় বলে জানা গেছে।
এ-সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী, তানজির মাহমুদ, মোহাইমিনুল ইসলাম, সিজার, যুগ্ম সম্পাদক আলী হায়দার খান রানা, মো: কামরুল হাসান, শাহরিয়ার আলম সুমন, দপ্তর সম্পাদক নাহিদ্দুজ্জামান সাদ্দাম, ছাত্রনেতা সাদিকুর রহমান সজীব, আরিফ আহম্মেদ, শাহাদাত ইসলাম দিদার, শাহাদাত ইসলাম সুমন, আলফাজ উদ্দিন সজীব, তুষার, ইমরান, সাদ্দাম, মিলন, সানি প্রমুখ।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে কয়েকদফা বেধড়ক পেটানো হয়। লাগাতার আঘাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় বুয়েট শাখার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।


