12 C
Munich
Sunday, May 17, 2026

নিকেতন থেকে জি কে শামীম আটক : প্রায় দুই কোটি নগদ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

Must read

গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় নগদ দুই কোটি টাকা, এক কোটি ৬৫ লাখ টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। শামীম যুবলীগ নেতা হিসেবে পরিচিত। অভিযানে শামীমের সাত দেহরক্ষীকেও আটক করা হয়।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে আজ শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসা ঘিরে অভিযান চালায় র‌্যাব। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযার চালায় র‌্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে সারোয়ার আলম জানান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article