Thursday, July 2, 2026

পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি সাকিল আহমেদ

Must read

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ।
আজ বৃহস্পতিবার সাকিল আহমেদকে ডিজি নিয়োগ হিসেবে দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অন্যদিকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এজন্য তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article