কিশোরগঞ্জ প্রতিনিধি: র্যাব এক বিশেষ অভিযান চালিয়ে ৪৬০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৪ (সিপিসি-২) কটিয়াদী উপজেলার মাধ্যপাড়া এলাকা থেকে কুলিয়ারচর উপজেলার মিরারচর গ্রামের ওসমান মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৩১) ও একই উপজেলার নওয়াগাঁও গ্রামের মোঃ হামিদ মিয়ার পুত্র মোঃ আল-আমিন (৩০) কে ৪৬০ পিচ ইয়াবাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
র্যাব- ১৪ (সিপিসি- ২) এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুব-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জে মাদকসহ দুই জন আটক


