12 C
Munich
Sunday, May 17, 2026

‘রানুর গলায় যেন স্বর্গীয় সুর’, মন্তব্য হিমেশের

Must read

জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন রানু মণ্ডল। কিছুদিন আগে তিনি গানও গেয়েছেন হিমেশ রেশমিয়ার সুরে। এবার রানাঘাটের রানু মণ্ডলের সঙ্গে গান রেকর্ডিং নিয়ে মন্তব্য করলেন বলিউডের সঙ্গীতকার হিমেশ রেশমিয়া। বললেন, ‘তাঁর কন্ঠস্বর যেন স্বর্গীয়।’

সম্প্রতি এই রানু মণ্ডলের গান ভাইরাল হয়ে যাওয়ায় তাঁকে বলিউডের আপ কামিং ছবিতে হিমেশ রেশমিয়া তাঁর সঙ্গে গান গাওয়ার একটা বড় সুযোগ করে দিয়েছিলেন। জানা গিয়েছে, হিমেশ রেশমিয়ার নতুন ছবিতে তেরি মেরি কাহানি গানটিতে প্লে ব্যাক করছেন রানু। সেই রেকর্ডিং সোশ্যল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

সম্প্রতি হিমেশ রেশমিয়ার তাঁর ইন্সটাগ্রামে তেরি মেরি কাহানি গানের একটি ট্রেলার পোস্ট করে বলেছেন, ‘অসাধারন প্রতিভা

রয়েছে এই রানু মণ্ডলের মধ্যে ‘। উনি যে একজন সত্যিই সুরেলা কণ্ঠের অধিকারী সেটা তাঁর গলা শুনেই বুঝতে পারি।

এছাড়াও তিনি আরও বলেছেন, ‘আমি রানুর সুরেলা কণ্ঠের গান প্রথম শুনি সুপার স্টার সিংগার এর মঞ্চে’। তিনি আরও বলেন,’ আমরা আজই তেরি মেরি কাহানি গানের রেকর্ডিং শেষ করলাম’। তিনি আরও বলেন, তেরি মেরি গানে রানু মণ্ডলের সুর অসাধারন। তার গান শুনে সাধারন মানুষ অভিভূত।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article