29.2 C
Munich
Tuesday, May 26, 2026

মশক নিধনে বছরব্যাপী কাজ করা হবে : এলজিআরডি মন্ত্রী

Must read

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এখন থেকে সারাবছর নিবিড়ভাবে মশক নিধন ও ডেঙ্গুর বিস্তার রোধে কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মশক নিধনের জন্য ১ হাজার ৬০০ অস্থায়ী জনবল নিয়োগ করা হয়েছে। শিগগিরই স্থায়ীভাবে লোকবল নিয়োগ করা হবে।
আজ বিকেলে রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।
এলজিআরডি মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে এডিস মশা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানসমূহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। এবার ডেঙ্গুর যে ব্যাপকতা দেখা যাচ্ছে পূর্বে আমাদের এরকম অভিজ্ঞতা ছিলনা সে জন্য কাঙ্খিত ফলাফল পেতে সময় লাগছে।
সভায় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের লেখনীর কারণে আমাদের মধ্যে দায়বদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সচেতন হয়েছি। বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই একযোগে কাজ করতে পারলে আমরা যে কোন দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হব বলে আশা করি।
এ সময় ৫৪ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ছাড়াও মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত কাউন্সিলরবৃন্দ মশক নিধনে তাদের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন এবং কিছু কিছু সমস্যার কথাও তুলে ধরেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article