চীফ রিপোর্টারঃ জেনে নিন, কিভাবে অধ্যাবসায়ে প্রবাদ প্রতিম পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনোনিবেশ করতেন।
ছবিটির বেশ কয়েকটি ব্যাপার লক্ষ্যনীয়। তার মাথার টিকিটি দেয়ালের সঙ্গে বাঁধা। চেয়ারের হেলান দেয়ার অংশটি ভাঙ্গা। তার টেবিলে অতিরিক্ত বইয়ের স্তুপ নেই। দরজা বন্ধ।
তিনি একান্ত মনোনিবেশ সহকারে পড়ছেন। তার ব্যাপারে জনশ্রুতি আছে যে, তিনি এক বই দুইবার পড়তেননা।
টিকিটি বেঁধে রেখেছেন কারন এটা হাওয়ার দুলুনীতে পড়ার মনোযোগ নষ্ট করে। আর ঝিমুনি আসলে এটাতে টান লেগে ঝিমুনি ছুটে যাবে।
চেয়ারের হেলান দেয়ার অংশটা ভেঙ্গে ফেলেছেন কারন এতে হেলান দিলে তাকে আলস্য ঘিরে ধরবে।
অতিরিক্ত বই টেবিলে রাখেননি কারণ তিনি চাননা যেটা পড়ছেন সেখান থেকে তার মনোযোগ অন্যদিকে ছুটে যাক।
ছবির মানুষটি আর কেউ নয়। প্রবাদ প্রতিম পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।


