14.3 C
Munich
Sunday, May 17, 2026

নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

Must read

জেলা সদরে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পাশে ডিসির মোড় নামক স্থানে নবনির্মিত ম্যুরালের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম জানান, জেলা প্রশাসক নাজিয়া শিরিনের পরিকল্পনায় এবং জেলা প্রশাসনের অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ স্মারক ম্যুরাল নির্মানের কাজ শুরু হয় চলতি বছরের ১৭ মার্চ। ম্যুরালটি তৈরীর কাজ করেন শিল্পী মতুরাম ও অসীম চৌধুরী।
তিনি জানান, জেলা শহরের ডিসির মোড়ে ম্যুরালের এলাকাটিকে বঙ্গবন্ধু চত্ত্বর নামে ঘোষণা করা হয় অনুষ্ঠানে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article