12 C
Munich
Sunday, May 17, 2026

‘মিস ইংল্যান্ড’ হয়েই হাসপাতালে যোগ দিলেন বাঙালি তরুণী

Must read

ইংল্যান্ডের সবচেয়ে সুন্দরী তরুণী হিসেবে স্বীকৃতি পেলেন একজন বাঙালি নারী ভাষা মুখোপাধ্যায় (২৩)। সম্প্রতি ‘মিস ইংল্যান্ড ২০১৯’ শিরোপা লাভ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই তরুণী।খবর বিএএ ‘র।

এর কয়েক ঘণ্টা পরেই বোস্টনের একটি হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগদান করেছেন ভাষা। ইতোমধ্যে নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে দুটি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি; একটি হলো চিকিৎসা বিজ্ঞান, আর অপরটি মেডিসিন ও সার্জারি। চিকিৎসা বিজ্ঞানে পড়ার সময়েই তিনি তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন।

ভারতে জন্মগ্রহণ করলেও নয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান ভাষা। সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তারা। অত্যন্ত মেধাবী এই তরুণী চিকিৎসক ৫টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। তার আইকিউ লেভেল ১৪৬। তাই প্রাতিষ্ঠানিকভাবেই তিনি ‘জিনিয়াস’ উপাধি পেয়েছেন।

মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে ভাষা তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অনেকে মনে করেন, সুন্দরী প্রতিযোগিতায় যারা আসেন তারা নির্বোধ-বোকাসোকা হন। কিন্তু সেটা যে সঠিক নয়, আমরা তা প্রমাণ করেছি।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article