15.1 C
Munich
Tuesday, May 26, 2026

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জন, আহত ২৫

Must read

জেলার সদর উপজেলায় আজ সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচাবাড়ি পয়েন্টে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অপর ২৫ জন আহত হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাসসকে জানান,আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি নাইট কোচ বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু এবং ২৫ জন আহত হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ এবং ঠাকুরগাঁও ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
ওসি জানান, আহতদের হাসপাতালে নেয়ার সময় পথে একজন মারা যায় এবং হাসপাতালে নেয়ার পরে আরেকজন মারা যায়।আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদের খোঁজ-খবর নেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article