Thursday, July 2, 2026

সাংবাদিক মধুসূদন মন্ডলের মায়ের মৃত্যু

Must read

উর্মি বাংলা প্রতিদিন সংবাদঃ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নগর সম্পাদক মধুসুধন মন্ডলের মাতা সুমতি বালা মন্ডল (৮২) বার্ধক্যজনিত কারণে গতরাতে যশোরে নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন।

মরহুমার পারিবারিক সূত্র জানায়, সমাজকর্মী এবং মানব-হিতৈষী সুমতি বালা যশোর জেলার মনিরামপুর উপজেলার কাটাখালী গ্রামে নিজ বাড়িতে গত রাত ১২টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি দুই পুত্র, দুই কন্যা, অনেক আত্মীয়স্বজন ও অগনিত শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার নগর সম্পাদক মধুসূধন মন্ডল তার দ্বিতীয় পুত্র। ঢাকুরিয়া শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বাসস’র প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সুমতি বালার মৃত্যুতে শোক জানান এবং তার বিদেহী আত্মার মুক্তি কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মরহুমা সুমতি বালা’র মৃত্যুতে উর্মি বাংলা প্রতিদিন গভীরভাবে শোকাহত।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article