14.3 C
Munich
Sunday, May 17, 2026

শাবিতে বাংলাদেশের প্রথম ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ চালু

Must read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক ল্যাব ম্যানেজমেন্ট সিস্টেম ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ চালু করেছে। বানিজ্যিক সেবাদানের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনস্থ সেন্টার ফর রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেন্সি (সিআরটিসি) এ পদ্ধতির উদ্ভাবন করেছে।

আজ বৃহস্পতিবার দুপুর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অধ্যাপক ও ‘সিআরটিসি’-এর কোঅর্ডিনেটর ও ড. মো ইমরান কবির। উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘সিআরটিসি’ সেবা চালু থাকলেও স্মার্ট ল্যাব অটোমেশন সেবা শুধুমাত্র শাবিতে রয়েছে। গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ অটোমেশন সেবার উদ্বোধন করেন।

অধ্যাপক মো. ইমরান কবির জানান, স্মার্ট ল্যাব অটোমেশনের মাধ্যমে মূলত পানি, বাতাস, মাটি ও ট্রান্সপোর্টেশনের যাবতীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এই পরীক্ষার ফলাফল অনলাইনে মাধ্যমে গ্রাহককে প্রধান করা হয়।এছাড়া যে কোন গ্রাহক ঘরে বসে অনলাইনে কাজের আদেশ এবং টাকা পরিশোধ করতে পারবেন।

তিনি জানান, ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ অধীনে চারটি সেবা দেওয়া হবে। মাটি, পানি, বাতাস ও ট্রান্সপোর্টেশনের যাবতীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং এর ফলাফল অনলাইনের মাধ্যমে প্রধান করা হবে।
তিনি আরও জানান, ‘স্মার্ট ল্যাব অটোমেশন’-এর মাধ্যমে সিমেন্ট, বালু, পাথরসহ নির্মাণ সামগ্রী ও রাস্তার বেজ নির্মাণের সামগ্রীর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রদান ও কাজ নেওয়া হয় অনলাইনে। ঘরে বসেই গ্রাহকেরা এ সেবা নিতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

ড. মো ইমরান কবির বলেন, ‘অসাধু উদ্দেশ্যে নকল রিপোর্ট বা রিপোর্টে পরিবর্তন সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধ করা শাবি সিইই সিআরটিসির মূল উদ্দেশ্য। আমাদের টেস্টের পর রিপোর্টে স্বতন্ত্র কোড ব্যবহার করা হয়। এছাড়া এর পাশাপাশি কিউআরকোড দেওয়া হয় ফলে স্মার্টফোনের সাহায্যে স্ক্যান করে অথবা ওয়েবসাইটে রিপোর্ট যাচাই বাছাই করার সুযোগ রয়েছে। ফলে অসাধু উদ্দেশ্যে নির্মাণের রিপোর্ট পরিবর্তন জালিয়াতি রোধ করা সম্ভব হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইনে অত্যাধুনিক প্রযুক্তি সেবার অধীনে এ সেবা দেশ বিদেশের যেকোন স্থান থেকে গ্রাহকেরা নিতে পারবেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সিইই সিআরটিসি ডিরেক্টর অধ্যাপক ড. জহির বিন আলম, চেয়্যারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক, সিইই বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ ও টেকনেক্সট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. সৈয়দ রেজওয়ানুল হক প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article