Thursday, July 2, 2026

বেনাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী পুনরায় শুরু

Must read

যশোরের বেনাপোল ও পেট্টাপোল বন্দর ৩৪ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় আমদানী রফতানী শুরু হয়েছে।
বুধবার দুপুরে বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যাসোসিয়েশন ভবনে ব্যবসায়ী সংগঠনসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের সাথে ভারতীয় বন্দর ব্যবহারকারী সংগঠনের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বেনাপোল ও পেট্টাপোল বন্দরের ড্রাইভারদের কাছ থেকে বকশিসের নামে অতিরিক্ত টাকা না নেয়ার সিদ্ধান্ত হলে বিকাল ৪টা থেকে দু’দেশের মধ্যে আমাদানী রফতানী পুনরায় চালু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে পেট্টাপোল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ও ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমদানী রফতানী চালু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বেনাপোল কাষ্টমস কার্গো শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, দু’দেশের ব্যবসায়ীদের মাঝে সমঝোতা বৈঠকের পর বিকালে আমদানী রফতানী পুণরায় চালু হয়েছে।
উল্লেখ্য, ভারত থেকে রফতানী পণ্য নিয়ে কোন ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলে নানা পয়েন্টে বকশিসের নামে টাকা দিতে হতো বলে ভারতীয় বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ভারতের ব্যবসায়ীসহ ট্রাক শ্রমিকরা দু’দেশের মধ্যে আমদানী রফতানী বন্ধ করে দেয়। আমদানী রফতানী বন্ধ থাকায় উভয় বন্দর এলাকায় আটকা পড়ে শত শত পণ্য বোঝাই ট্রাক।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article