Thursday, July 2, 2026

কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী লাভলী গ্রেফতার

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী ২০ মামলার আসামি লাভলী বেগমকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে ওই গ্রামের নাসির উদ্দীনের স্ত্রী। তার নামে কালীগঞ্জ থানায় ২০ টি মাদক মামলা রয়েছে। আটকের পর তার দেহ তল্লাশী করে ২ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সে এর আগে একাধিকবার মাদকসহ আটক হয়ে জেল হাজতে যায়। কিছুদিন পর জামিনে ফিরে এসে আবার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, মাদক মামলার চিহ্নিত ব্যবসায়ী লাভলী বেগম অনেক দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরে ভ্রাম্যমান ভাবে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছিল। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে লাভলীর আড়পাড়াস্থ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ২ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান,লাভলীর নামে থানায় ২০ টি মাদক মামলা রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article