Thursday, July 2, 2026

২১ লক্ষ টাকা বিনিয়োগ করে ৯ হাজার ৮০০ কোটি টাকার মালিক

Must read

অঙ্কিতি বোস মাত্র ২১ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। যা চার বছরের মাথায় উন্নতি হয়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮০০ কোটিতে। মাত্র ২৭ বছর বয়সে এই অসম্ভবকে সম্ভব করেন ভারতীয় এই তরুণী। তবে অঙ্কিতির গল্পের শুরুটা ছিল অন্যরকম। বাঙালি পরিবারে জন্ম হলেও বাংলার বাইরে মুম্বাইতে বেড়ে ওঠা অঙ্কিতি বোসের।

২০১২ সালে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতি ও গণিত বিষয়ে পড়াশোনা শেষ করেন তিনি। তারপর মার্কিন কনসালটিং সংস্থা ম্যাকেঞ্জির মুম্বাই শাখায় চাকরি শুরু করেন। সেখান থেকে যোগ দেন অন্য একটি মার্কিন সংস্থার সেকোয়া ক্যাপিটালসের ব্যাঙ্গালুরুর অফিসে।

অঙ্কিতির যখন ২৩ বছর বয়স তখন ব্যাঙ্গালুরুরতেই ২৪ বছর বয়সি ধ্রুব কাপুরের সাথে আলাপ হয় তার। গোহাটির আই আইটি থেকে পরাশুনা শেষ করে একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন ধ্রুব।

চাকরি ছেড়ে নিজের মতো কিছু করার স্বপ্ন ছিল দু’জনেরই। প্রথমে ই-কমার্স সাইট খোলার কথা মাথায় আসে তাদের। কিন্তু ভারতে তখন ফ্লিপকার্ট ডটকম, অ্যামাজনের মতো সংস্থার আবির্ভাব ঘটেছে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠা যাবে না বুঝেছিলেন তারা।

সে বছরই ব্যাংককে বেড়াতে গিয়ে চোখ খুলে যায় অঙ্কিতির। সেখানকার চতু চকবাজার ঢুকেই স্থানীয় ডিজাইনের তৈরি পোশাক, জুতা ব্যাগ, এক্সেসরিজ ইত্যাদি নজর কাড়ে তার।

ভাষাগত সমস্যা থাকায় স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে সেগুলো বাইরের লোকেদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না বুঝতে পারেন তিনি। তখনই মাথায় আইডিয়া আসে। দেশে ফিরে ধ্রুবর সঙ্গে আলোচনা সারেন অঙ্কিতি। চাকরি ছেড়ে ২১ লক্ষ টাকা পুঁজি নিয়ে কাজে লেগে পড়লেন তারা। গড়ে তোলেন অনলাইন মার্কেটপ্লেস জিলিঙ্গো।

তবে তাদের শুরুর যাত্রা সহজ ছিল না। মার্কেট রিসার্চেই প্রায় এক বছর সময় লেগে যায় তাদের। ব্যাংককের বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের মধ্যে অনলাইন ব্যবসায়ী আগ্রহ গড়ে তোলা শুরু করেন অঙ্কিতি।

আর বেঙ্গালুরুতে বসে প্রযুক্তিগত দিকটি সামলাতে থাকেন ধ্রুব। দক্ষিণ এশিয়ার বাজারগুলো ধরতেই আগ্রহ ছিলেন তারা। গত চার বছরে জিলিঙ্গো সিঙ্গাপুর, ফিলিপিনস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, চীন, কোরিয়া এবং কম্বোডিয়ার বাজার দখল করতে সক্ষম হয়েছে। এখন ভারত ও অস্ট্রেলিয়াতে লেনদেন শুরু করেছে তারা। কার্যক্রম শুরুর পরিকল্পনা আছে বাংলাদেশেও।

এক সময় যে সেকোয়া সংস্থায় কর্মী ছিলেন অঙ্কিতি আজ তারাও ২২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করেছে তার প্রতিষ্ঠানে। এই মুহূর্তে জিলিঙ্গোর প্রযুক্তিগত প্রধান সিটিও হিসাবে বেঙ্গালুরুতে ১০০ কর্মীকে নেতৃত্ব দেন ধ্রুব। আর সিইও হিসেবে সিঙ্গাপুরের পুরো সংস্থার সদর দপ্তর সামলান অঙ্কিতি বোস।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article