Thursday, July 2, 2026

কালীগঞ্জের মাদক সম্রাজ্ঞী ‘লাভলী’ গ্রেফতার

Must read

ঝিনাইদহের কালীগঞ্জের বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী ও ২১ মাদক মামলার আসামি লাভলী বেগম (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ জুলাই) দিনগত রাতে শহরের আড়পাড়া থেকে থানার ওসি ইউনুচ আলী নিজেই তাকে গ্রেফতার করেন।

এ সময় তার কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল ও আড়াই শত গ্রাম গাজা উদ্ধার করা হয়। সে আড়পাড়া গ্রামের নাসির উদ্দীনের স্ত্রী।

ওসি জানান, মাদক সম্রাজ্ঞী লাভলী দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, ইয়াবা, গাজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল। ইতিপূর্বে পুলিশ একাধিকবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত থেকে জামিনে বেরিয়ে এসে সে পুনরায় মাদকের ব্যবসা শুরু করে। তার নামে থানায় ২১টি মাদক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশ জোরালো অভিযান শুরু হলে লাভলী গা ঢাকা দেয়। বর্তমানে সে কৌশল পাল্টিয়ে গোপনে ফেন্সিডিল ও গাজার ব্যবসা করছিল। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে শনিবার রাতে ফেন্সিডিল ও গাজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article