Thursday, July 2, 2026

বিএসএমএমইউ’তে ৪০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু সেল চালু

Must read

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৪০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু চিকিৎসা সেবা সেল চালু করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নিচতলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা সেবায় এ সেল চালু করা হয়।

৪০ শয্যার মধ্যে ২৫টি শয্যা কেবিন ব্লকে এবং অন্য শয্যাগুলো ডি ব্লকের মেডিসিন বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ডেঙ্গু চিকিৎসাসেবা সেলে আজ সাতজন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু চিকিৎসা সেবা সেল উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন ও মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article