10.7 C
Munich
Wednesday, June 10, 2026

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

Must read

টুঙ্গিপাড়া জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আ. খ. ম. মহিউল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এবং গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ও কবি সংসদ বাংলাদেশ।

আজ দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আ. খ. ম. মহিউল ইসলাম। তিনি পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরনকারি সদস্যদের রুহের মাগফেরাত করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।এসময় গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন তরুণ কুমার মন্ডল, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী পরিচালক মাজহারুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ বিকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরনকারি সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির এবং কবি সংসদ বাংলাদেশ-এর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।এ সময় গোপালগঞ্জ আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মুন্সী আতিয়ার ও সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, জিপি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article