15.1 C
Munich
Sunday, May 17, 2026

নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Must read

আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ  “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই স্লোাগানকে সামনে রেখে নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহযোগিতায় মঙ্গলবার সকালে সদর উপজেলার বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের সাতশত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা ও স্কেল বিতরণ করা হয়।
এ সময় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এ ছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষকগন বক্তব্য রাখেন।
এর আগে নেত্রকোণা পৌর শহরের লতিফা আব্বাস আলিম মাদ্রাসার প্রায় আড়াইশতাধিক শিক্ষার্থীদের মাঝেও এসকল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article