স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ রবিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে ২২ বোতল ফেন্সিডিল ও একটি পাওয়ারটিলার সহ ২যুবকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
জানাগেছে, মহেশপুর থানার এসআই সিরাজ নস্তী এলাকার ইটভাটার কাছ থেকে পাওয়ার টিলারে ফেন্সিডিল বহনের সময় বালিনগর গ্রামের আবুল হোসেনের পুত্র সোলাইমান কবির (২১) ও আমিননগর হলদিপাড়া গ্রামের লালন আলীর পুত্র মিন্টু রহমানকে ২২ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।


