19.3 C
Munich
Monday, May 25, 2026

দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত; বৃষ্টিপাত অব্যাহত থাকবে

Must read

আবহাওয়া-পূর্বাভাস-সতর্কতা: দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত; বৃষ্টিপাত অব্যাহত থাকবে দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে শনিবার ভোর ৫ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিবঙ্গ এবং বাংলাদেশ অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৭ মিনিটে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article