Thursday, July 2, 2026

কিশোরগঞ্জের ৩০ কেজি গাঁজাসহ ২ জন আটক

Must read

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে লতিবাবদ নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গতকাল শনিবার ভোর রাতে পুলিশ উক্ত সড়কে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-০৬০১) আটক করে। পরে উক্ত প্রাইভেটকারে তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে ও রুবেল (২৭), পিতা- আবেদ আলী, ডেমরা, ঢাকা ও মহরম (২৬), পিতা- লোকমান খান, গ্রাম- কমলপুর, হবিগঞ্জ বর্তমানে মিরারবাজার, সিলেটকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ব্যাপারে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article